Translate

Showing posts with label world News. Show all posts
Showing posts with label world News. Show all posts

Sunday, February 12, 2017

ইতিহাস এর আমরাই প্রথম | আমাদের মাতৃভাষা বাংলা | ভাষা আন্দোলন কিছু জানা-অজানা কথা | A Tribute to our Language Movement

► ইতিহাস এর আমরাই প্রথম | আমাদের মাতৃভাষা বাংলা | ভাষা আন্দোলন কিছু জানা-অজানা কথা | A Tribute to our Language Movement...

► স্বাগত প্রশ্ন 
ভাষা আন্দোলনের নিচের ইতিহাস উইকিপিডিয়া অবলম্বনে পুনর্লিখিত হলো। পাঠকের কাছে এ লেখাটি পাঠ শেষে সবিনয়ে জানতে চাইবো : ভাষা আন্দোলনে আমাদের স্বদেশীয় এবং স্বজাতীয় ভিলেন কারা? কেন তাঁরা এরূপ ভিলেন হয়েছিলেন ? 

" Watch Video Here - এখানে ভিডিও দেখুন "  


রাষ্ট্রভাষা দাবি উত্থানের প্রেক্ষাপট বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার প্রশ্নটি উত্থাপিত হয় ১৯৪৭ সালের ভারত বিভাগের আগে থেকেই। পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ড. জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ পাল্টা বাংলা ভাষার প্রস্তাব দেন। বাংলাকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক ভাষার প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব আসে 'গণ আজাদী লীগ' (পরবর্তীতে সিভিল লিবার্টি লীগ)-এর পক্ষ থেকে ১৯৪৭ সালের জুলাই মাসে। তারা তাদের দাবির পক্ষে জোর প্রচারণা চালাতে থাকে। তৎকালীন সময়ে সংবাদপত্রগুলো পাকিস্তানে বাংলা ভাষার সম্ভাবনা নিয়ে বুদ্ধিজীবীদের কলাম এবং নিবন্ধ প্রকাশ করতে থাকে। 
 ►আরো তথ্য জানতে উইকিপিডিয়া wikipedia 



► Click to see all our videos 
: https://goo.gl/l1AeIR



Photo : A Tribute to our Language Movement
❤❤ লাইক,কমেন্ট,শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ❤❤

বিশেষ সতর্কীকরণ : এই চ্যানেলের কোন ভিডিও অনুমতি ছাড়া অন্য কোন চ্যানেলে আপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন । আমাদের কোন ভিডিও অন্য কোন চ্যানেলে পাওয়া গেলে কপিরাইট নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে .

Wednesday, November 16, 2016

Find out how much it costs to make a note of 1000, 2000 & All the note i...



" Watch Video Here - এখানে ভিডিও দেখুন "












Photo : All Note

Sunday, October 9, 2016

সালমান খানকে দেশ ছাড়ার হুমকি ( Salman Khan's threat to leave the country )..

পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করতে দেয়া হচ্ছে না। বরং নানা হুমকি ধমকি দিয়ে তাদেরকে ভারত থেকে বের করে দেয়া হচ্ছে। এর প্রতিবাদে মুখ খুলে বিপদে পড়েছেন সালমান খান। তাকে দেশ ছাড়ার হুমকি দিয়েছে উগ্রবাদী হিন্দু গোষ্ঠী শিবসেনা।

http://studiopandabd.blogspot.com

কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার পরই ভারত- পাকিস্তানের সম্পর্ক চরম আকার ধারণ করে। দুই প্রতিবেশির কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়ে সাংস্কৃতিক জগতেও। এরই ধারাবাহিকতায় ভারতের বেশ কয়েকটি উগ্রবাদী গোষ্ঠি পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার প্রতি সরকারের নিষেধাজ্ঞা জারির আহ্বান জানায়।
এই আহ্বানে সহমত ঘোষণা করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও। বিজেপির এক নেতা তো এ কথাও বলেন যে, পাকিস্তানের শিল্পীদের জুতাপেটা করে ভারত থেকে বের করে দেয়া উচিত।
এই পরিস্থিতি সালমান এক অনুষ্ঠানে বলেন, ‘পাকিস্তানের শিল্পীরা সন্ত্রাসী নন। আমি ভারত সরকারকে অনুরোধ করবো যাতে পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজ করত দেয়া হয়।’
http://studiopandabd.blogspot.com

সালমানের এই কথা সংবাদ মাধ্যমে প্রচারের পরপরই তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। এরই ধারাবাহিকতায় এবার সালমানকে দেশ ছাড়ার হুমকি দিলো শিবসেনা। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি শিবসেনার সদস্যরা। তারা সালমানের কুশপুত্তলিকাও পুড়িয়েছে বলে জানা গেছে।

Wednesday, August 31, 2016

John Kerry stuck in Delhi’s rain-induced traffic jam ( ভারতে যানজটের কবলে জন কেরি )

Travellers face traffic congestion on NH-24 as Kanwadias (Dak Kawad) carry holy water for Lord Shiva collected form the River Ganga, on August 1, 2016 in New Delhi, India. (P
ঢাকা সফর শেষে ভারতের রাজধানী দিল্লিতে পৌছেই নেমেই ব্যপক যানজটের কবলে পরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার সন্ধ‌্যায় দিল্লিতে পৌঁছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় নয়া দিল্লিতে ভারী বৃষ্টির কারণে ৫০টি স্থানে সড়কে পানি জমে যান চলাচলে বিঘœ ঘটে। এরই মধ্যে কেরির গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই যানজটে পড়ে। 

After the heavy rain, vehicles stuck in long traffic jam at Delhi-Gurgaon expressway on July 28, 2016 in Gurgaon, India.
এক টুইট বার্তায় তার সঙ্গে সফররত এক সাংবাদিক জানান, কেরি এক ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে ছিলেন। গেলো মাসে একই কারণে দিল্লিবাসী ১২ ঘণ্টা যানজটের কবলে পরে।

Motorcade of @JohnKerry gets stuck in flooded gridlocked streets of New Delhi which was hit by heavy rain today.
Kerry caught in traffic in India

Stepping off the huge traffic jams in New Delhi at the end of a visit to Dhaka pauchei wear during US Secretary of State John Kerry.
US Secretary of State arrived in New Delhi on Monday evening. New Delhi, 50 places due to heavy rain at the time the road was clogged traffic œ bigha. In the meantime, Kerry's convoy left the airport immediately after the fall in traffic. He tweeted a visiting reporter, Kerry was in traffic for more than an hour. 1 hour traffic jam in Delhi was caught for the same reason.NewsX
And social media quickly started to have some fun at the cost of Mr Kerry's traffic nightmare.

John Kerry starts his India visit by getting stuck in traffic thanks to water logging http://ln.is/www.dailymail.co.uk/cYEGU … hahahaa!! Be a Roman in Rome!

Good that John Kerry didn't come during Delhi wedding season, pehle traffic signal se hi U-Turn le kar wapis airport ko ho lete.

So, John #Kerry is coming to #Delhi. So is the #rain. And the #traffic. #Capital
Delhi Rains and Traffic Spares No One! Not Even the US Secretary of State #JohnKerry #USSecretaryOfState...

Preparing for the trip to Mars as a 1-year mission accomplished ( মঙ্গল যাত্রার প্রস্তুতি হিসেবে ১ বছরের মিশন সম্পন্ন )


Image result for মঙ্গল যাত্রার প্রস্তুতি
মঙ্গল যাত্রার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে থাকা ছয়জনের এক বছরের মিশন শেষ হয়েছে। মঙ্গল গ্রহের তাপ, চাপ ও আবহাওয়া বিবেচনায় রেখে হাওয়াইয়ের একটি মৃত অগ্নেয়গিরির পাশে নাসার তৈরি গম্বুজে ছিলেন তারা। মিশন শেষে এখন মঙ্গলযাত্রার জন্য প্রস্তুত তারা। গবেষকদের মতে, মঙ্গলে নাসার মানুষ পাঠানোর মিশন এক থেকে তিন বছরের মধ্যে শুরু।
২০১৫ সালের ২৯ আগস্ট। মঙ্গল গ্রহে বসবাসের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ছয়জন। মঙ্গলের সঙ্গে খাপ খাইয়ে নিতে বৈরি পরিবেশের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির একটি মৃত আগ্নেয়গিরিকে বেছে নেয় নাসা।
মঙ্গল গ্রহের তাপ, চাপ ও আবহাওয়া বিবেচনায় রেখে একটি গম্বুজ তৈরি করে নাসা। ৩৬ ফুট ব্যাস এবং ২০ ফুট উচ্চতার গম্বুজটিতে এক বছর ধরে ছিলেন তারা। সেখানে ছিলোনা বিশুদ্ধ বাতাস ও তাজা খাবার। গম্বুজের বাইরে আসতে তাদের পরতে হয়েছে নভোচারীর পোশাক।
মঙ্গল মিশনের জন্য প্রস্তুত করা এই ছয়জন হলেন ফ্রান্সের একজন মহাকাশ জীববিজ্ঞানী, জার্মানির একজন পদার্থবিদ এবং যুক্তরাষ্ট্রের চারজন, যাদের মধ্যে রয়েছেন পাইলট, স্থপতি, সাংবাদিক এবং ভূতাত্ত্বিক।
তাদের শরীর ও মনের জোর বাড়াতে মঙ্গল গ্রহের অনুরূপ ওই পরিমণ্ডলে বাসের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই হাওয়াইতে রাখা হয় তাদের। প্রস্তুতি শেষ, এখন মঙ্গল যাত্রার অপেক্ষায় তারা।



Well as preparing for a trip to Hawaii in the United States, six one-year mission has ended. Martian heat, pressure, and taking into consideration the weather in Hawaii is a dead agneyagirira dome was made by the NASA. Now they are ready for the mission mangalayatrara. According to the researchers, one of the mission to send humans to Mars by NASA to begin within three years.
015 9 August. Hawaii, traveled to the US to prepare to live on the planet Mars began six. Adapt to the hostile environment of Mars is a dead volcano in the Pacific Islands NASA chooses.
Martian heat, pressure, and considering the weather, NASA creates a dome. 0 feet in diameter and 36 feet high dome was one of those years. There was not that clean air and fresh food. Astronauts have to wear their clothes come out of the dome.
Be prepared for these six mission to Mars is a French aerospace biologist, a physicist in Germany and the United States, four, including the pilot, architect, journalist and geological.
Mars is similar to the body and mind to increase their emphasis on work experience in the field bus lagatei keep them in Hawaii. Preparing for the end, they are now looking forward to the trip to Mars.

ISO important leaders of al-adanani killed in Syria ( সিরিয়ার আইএসের গুরুত্বপূর্ণ নেতা আল-আদনানি নিহত )

Image result for আবু মুহাম্মদ আল-আদনানিসিরিয়ার আলোপ্পোতে নিহত হয়েছে আইএসের গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি।
আইএস’র কথিত সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কিভাবে তিনি মারা গেছেন তা জানা যায়নি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, আল বব নামে শহরের কাছে তাকে টার্গেট করে হামলা চালিয়েছে মার্কিন জোট। তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি তারা। পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন দেশে আইএসের হামলা পরিকল্পনার নেপথ্যে ছিলেন আল-আদনানি। বিশেষ করে নতুন সদস্য নিয়োগের মাধ্যমে ইউরোপে আত্মঘাতি হামলার মূল সমন্বয়কও ছিলেন তিনি। গেল মে মাসে আল-আদনানির সর্বশেষ ভিডিও বার্তা প্রকাশিত হয়।

Image result for আবু মুহাম্মদ আল-আদনানি
Aloppote have been killed in Syria's leader and spokesman Abu Muhammad al-adanani IS important.
Amaka the so-called Islamic State News Agency news agency confirmed the information. However, it is not known exactly how he died. The Pentagon says the US Defense Department, near the city of Al Bob the target of attacks by the coalition. However, they did not confirm the news of his death. Western bisbasaha IS different countries were behind the plan to attack Al-adanani. In particular, the appointment of a new member of the suicide attack in Europe was the main coordinator. Al-adananira latest video message was released in May.

Tuesday, August 30, 2016

In India, foreign tourists 'skirt' advice not to wear (ভারতে বিদেশি পর্যটকদের 'স্কার্ট' না পরার পরামর্শ )

প্রতি বছর ভারতে হাজার হাজার বিদেশি পর্যটক আসেন।Every year, thousands of foreign tourists coming to India.

ভারতে এসে বিদেশি পর্যটকদের ‘স্কার্ট না পরার’ ও ‘রাতে একলা ঘোরাঘুরি না করার’ পরামর্শ দিয়ে প্রবল বিতর্ক তৈরি করেছেন দেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা।
পরে তিনি নিজের বক্তব্যের সমর্থনে সাফাই দিলেও সে বিতর্ক থামেনি।
আগ্রার মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলোতে বিদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার কী করছে, রবিবার এমন এক প্রশ্নের জবাবে ভারতের পর্যটন মন্ত্রী ওই বিতর্কিত মন্তব্য করেন।
মহেশ শর্মা তখন বলেছিলেন, “এয়ারপোর্টে যখন বিদেশি পর্যটকরা নামবেন তখন তাদের হাতে কী করা উচিত ও কী করা উচিত নয়-এর একটি তালিকা ধরিয়ে দেওয়া হবে। সেখানেই বলা থাকবে, কোনও ছোট জায়গায় যখন তারা যাবেন তখন যেন রাতে একলা না বোরোন কিংবা স্কার্টের মতো পোশাক না-পরেন!’’
ভারতকে একটি সংস্কৃতিসম্পন্ন দেশ হিসেবে বর্ণনা করে তিনি আরও বলেন “আমাদের দেশের মন্দিরগুলোতে একটা পোশাকবিধি আছে, সেখানে যাওয়ার সময় সেটা মাথায় রাখলে ভাল"।
তবে মন্ত্রী অবশ্য তখনই স্পষ্ট করে দিয়েছিলেন, কে কী পোশাক পরবেন বা পরবেন না এমন কোনও ড্রেস কোড বা পোশাকবিধি চালু করার ইচ্ছে সরকারের নেই।
কিন্তু তা সত্ত্বেও মন্ত্রীর স্কার্ট না-পরার পরামর্শ নিয়ে এরপরই তুমুল হইচই শুরু হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্ত্রী মহেশ শর্মাকে কটাক্ষ করে মন্তব্য করতে শুরু করেন।
কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচক বলে পরিচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেন, “বৈদিক যুগেও ভারতের নারীদের যে পোশাক পরা না-পরার স্বাধীনতা ছিল, মোদির যুগে সেটুকুও আর নেই!’’
তার মন্তব্য প্রবল বিতর্ক তৈরি করেছে, এটা বুঝেই এদিন সকালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে এগিয়ে আসেন মহেশ শর্মা।
তিনি দাবি করেন, পর্যটকদের সুরক্ষা নিয়ে ‘উদ্বেগে’র কারণেই তিনি স্কার্ট না-পরার কথা বলেছিলেন।
মি: শর্মা আরও বলেন, “আমি নিজে দুই কন্যার পিতা। আমি নারীদের কখনোই বলতে যাব না যে কী পরা উচিত বা কী পরা উচিত নয়"।
তিনি আরও বলেন, “আমাদের সংস্কৃতি হল অতিথিদেবো ভব, অতিথিদের আমরা দেবতার মতো দেখি। ফলে আমরা এমন কোনও নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবতেই পারি না, কিন্তু সাবধান হওয়ার মধ্যে দোষের কিছু নেই"।

( Foreign tourists come to India, "do not wear a skirt" and "not to hang around alone at night 'counsel made a strong debate Mahesh Sharma, Minister of Tourism and Culture.
He later defended his statement, though he stopped the debate.
Agra a popular paryatanasthalagulote foreigners to ensure the safety and protection of the government, the tourism minister said on Sunday in response to a question about the controversial remarks.
When Mahesh Sharma said, "the foreign tourists at the airport getting what they should and should not do to a list of which will be delivered. Said there would be a small place, so that when they go out alone at night, do not wear clothing Boro or a skirt! '
Describing India as a country of culture, he said: "Our country is a posakabidhi temples there, head down the best time to go there."
However, the minister has made clear, however, what clothes to wear or not to wear such a dress code or posakabidhi government does not want to start.
However, the minister did not skirt-wearing advice and then started fierce uproar, social media, many people began to comment and refers to the Minister Mahesh Sharma.
The central government critic, known as Delhi Chief Minister Arvind Kejriwal tweeted, "India's Vedic era, women had the freedom to wear or not to wear clothing that Modi is no age anymore! '
His comments made vigorous debate, noting the day it came out in the morning to explain his remarks Mahesh Sharma.
He claimed that the protection of tourists' udbegera why he did not wear a skirt spoke.
Mr. Sharma said, "I am the father of two daughters myself. I'm not going to say that women are never what you should wear, what to wear or not. "
He added, "Our culture is the essence atithidebo guests as we see god. As a result, we can not think about any sanctions, but there is nothing wrong in being careful. ")

Empty standing stunned at the Dubai ruler (খালি অফিসে দাঁড়িয়ে হতবাক দুবাইয়ের শাসক)

দুবাই শাসকের অফিস অভিযান
Dubai ruler's office raided

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ সরকারি অফিসে হঠাৎ করে পরিদর্শন করতে এসে নিজেই হতবাক হয়ে গেলেন।
রোববার ছিল দুবাইয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস।
শেখ মোহাম্মদ সিদ্ধান্ত নিলেন তিনি সরকারি অফিসের কাজকর্ম ঘুরে দেখবেন।
সেই অনুযায়ী সকালে সাড়ে সাতটা থেকে তিনি একের পর এক সরকারি দফতরে ঘুরতে লাগলেন।
কিন্তু প্রতিটি অফিসেই গিয়ে দেখলেন কর্মকর্তাদের কেউ অফিসে নেই।
গাল্ফ নিউজ পত্রিকা খবর দিচ্ছে, সরকারের গণমাধ্যম বিভাগ থেকে টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে খালি অফিসে শেখ মোহাম্মদ দাঁড়িয়ে রয়েছেন।
অফিসের ডেস্ক ফাঁকা। দেয়ালে শোভা পাচ্ছে তারই পোর্ট্রেট।
তবে গাল্ফ নিউজ বলছে, দুবাইয়ের সরকারি দফতের কাজকর্মের মান যেন বিশ্বমানের হয় তা নিশ্চিত করার লক্ষ্যে শেখ মোহাম্মদ প্রায়ই আচমকা বিভিন্ন অফিসে গিয়ে হাজির হন।
পত্রিকাটি বলছে, এর আগে দুবাই বিমান বন্দরেও একই ধরনের ঝটিকা পরিদর্শন চালানো হয়েছিল।
সে সময় অবশ্য দেখা গিয়েছিল ইমিগ্রেশন কর্মকর্তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দুবাইয়ের শাসকের পরিদর্শনের সময় যারা অফিসে হাজির ছিলেন না, তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।

(Dubai's ruler Sheikh Mohammed bin Rashid came to visit government offices suddenly became shocked himself.
Sunday was the first working day of the week in Dubai.
Sheikh Mohammed decided he will visit a government office work.
Accordingly, at seven in the morning, one after another, he began to visit government offices.
Officers went to the office, but there is no one in the office.
Gulf News newspaper has reported, the media video, posted on Twitter from the office of Sheikh Mohammed is standing empty.
Empty office desk. His portrait is emblazoned on the wall.
However, according to the Gulf News, Dubai's government daphatera as a world-class performance standards in order to ensure that at the office of Sheikh Mohammed often sharply different.
According to the newspaper, before the Dubai airport the same kind of surprise inspections were carried out.
At that time, however, was found to immigration officials to carry out their duties well.
During a visit to the ruler of Dubai, who was not at the office, their fate is not known).

India beat two students on the eve teaser bamboo down the street (ভারতে এক ইভ টিজারকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটালো দুই ছাত্রী )

Two university students drunk eve teaser disfavour.
দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর কোপানলে মাতাল ইভ টিজার।

এক মাতাল ইভ টিজারকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটাচ্ছেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী, এমন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ ওই ছাত্রীদ্বয়ের প্রশংসা করেছেন।
(Going down the street with bamboo drunk eve teaser of two university students, after the outbreak of the video on the Internet, many people praised the chatridbayera).

রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয় চত্বরে।
ভারতে ইভ টিজারদের পেটানো আর তার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বেশ কিছু ঘটনা সম্প্রতি সামনে এসেছে।
পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেদিন বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফেরার সময়ে এক ছাত্রীর পথ রোধ করে বিনোদ সাহু নামে এক মোটরবাইক আরোহী।
সে ওই ছাত্রীটিকে মোটরসাইকেলে চড়িয়ে হস্টেলে এগিয়ে দেবার প্রস্তাবও দেয়।
স্থানীয় সংবাদমাধ্যমকে ওই ছাত্রীটি বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা একদম ফাঁকা ছিল সেই সময়ে। হঠাৎই মোটরসাইকেল নিয়ে আমার সামনে এসে হাজির হয় লোকটি। সে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। আমি প্রথমে ঘাবড়ে যাই। তারপরেই একটা বাঁশ তুলে ভয় দেখাতে সে পালায়।”
তারপরেই এক বান্ধবীকে ফোন করে ডেকে আনেন ওই ছাত্রীটি।
একটু খোঁজাখুঁজি করতেই পাওয়া যায় মাতাল ইভ টিজারটিকে।
তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে দুজনে মিলে বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন।
ততক্ষণে পুলিশ হাজির হয়ে যায়, জড়ো হয় অন্যরাও।
ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ছাত্রী ক্রমাগত বাঁশ দিয়ে পেটাচ্ছেন রাস্তায় বসে থাকা ন্যাড়া মাথার ওই মধ্যবয়সীকে।
সে যতবার উঠে দাঁড়াতে যাচ্ছে, ততবারই ছাত্রীরা বাঁশ দিয়ে পেটাচ্ছেন আর ওড়িয়া ভাষায় ধমকাচ্ছেন।
কয়েকবার হাত জোড় করে ক্ষমা চাইলে আরও মার পড়ছে পিঠে, হাতে, পায়ে।


Vinod Sahu drunk could not escape the hands of even apologized.
জোড় হস্তে ক্ষমা চেয়েও রেহাই পায়নি মাতাল বিনোদ সাহু।

সোমবার ওই ইভ টিজারকে গ্রেপ্তার করে পুলিশ।
মাতাল ব্যক্তিটি পেশায় গৃহশিক্ষক বলে জানা যাচ্ছে।
অন্য অনেক দেশের মতোই ভারতেও নারীদের উত্যক্ত করার ঘটনা নিয়মিতই ঘটে।
কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ইভ টিজারদের ধরে পেটানো বা অন্য শাস্তি দেওয়ার ঘটনাও বাড়ছে।
অনেক ক্ষেত্রেই পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই ধরা পড়ে মার খাচ্ছে ইভ টিজাররা।
সেই ছবি আবার সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে।
ইভ টিজারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে বেশীরভাগ সময়ে উত্যক্তের শিকার নারীরাই মূল ভূমিকা নিচ্ছেন, এমন ঘটনাও সামনে আসছে।
গত বছর কলকাতা সংলগ্ন বারাসাত এলাকায় এক কারাতে প্রশিক্ষক তরুণী একসঙ্গে দুই ইভ টিজারের গলা ধরে প্রথমে মাথা ঠুকে দিয়েছিলেন, তারপরে জোরে লাথি মেরেছিলেন তলপেটে।
ওই তরুণীকে রাজ্য সরকার সম্প্রতি পুরস্কৃত করেছে।
কলকাতা সহ ভারতের বিভিন্ন স্কুল-কলেজে কারাতে প্রশিক্ষণও জনপ্রিয় হচ্ছে।
অনেক স্কুলে ছাত্রীদের জন্য কারাতে শিক্ষা বাধ্যতামূলকও করা হয়েছে।
অভিভাবকরা বলছেন, কারাতে শিখলে উত্যক্তকারীকে মেয়েরা অন্তত দুটো লাথি তো মারতে পারবে।

Monday, August 29, 2016

Bolt won the gold medal in nine beef suppose ! (গরু খেয়েই নয়টি সোনা জিতেছেন বোল্ট ! )

গরু খেয়েই নয়টি সোনা জিতেছেন বোল্ট!


ডোপিংয়ে জড়িয়ে এবারের অলিম্পিকে পুরো রাশিয়াকেই নিষিদ্ধ ঘোষণা করে আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আংশিক অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিল রাশিয়াকে। ডোপিংয়ে জড়িয়ে নিষিদ্ধ রয়েছেন টেনিসের গ্ল্যামার কন্যা মারিয়া শারাপোভা। ডোপ করে নিষিদ্ধ ছিলেন বজ্রমানব উসাইন বোল্টের সেরা প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন। যদিও উসাই বোল্টের নামে ডোপিংয়ের অভিযোগ তোলার মত সাহস এখনও পর্যন্ত কারো হয়নি। তবে ভারতের এক সংসদ সদস্য এবং দলিত নেতা উদিত রাজ এক বিতর্কিত মন্তব্য করেছেন।

সরাসরি ডোপিংয়ের অভিযোগ তোলেননি ঠিক, তবে তিনি জানিয়েছেন, উসাইন বোল্ট যে অলিম্পিকে ৯টি সোনা জিতেছেন, তার পেছনে রহস্য হলো, তিনি গরুর মাংস খেয়েই দৌড়াতে নেমেছিলেন অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। ২০০৮ বেইজিং অলিম্পিক থেকে শুরু। এরপর টানা তিনটি অলিম্পিকে নিজের প্রিয় তিন ইভেন্ট ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ১০০ মিটার রিলেতে সোনা জয় করেছেন জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট। টানা তিন অলিম্পিকে হ্যাটট্রিক করে ইতিমধ্যেই অমরত্বের খাতায় নাম লিখে ফেলেছেন বিশ্বের সবচেয়ে গতি মানব। নিজেই তিনি ঘোষণা করেছেন, গ্রেট নয়, হতে চান গ্রেটেস্ট। পেলে-আলির মত। আপাতত সে সব কাজ সম্পন্ন করে ফেলেছেন বোল্ট। কিন্তু হঠাৎ একি কথা বলছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সাংসদ ও মন্ত্রী এবং দলিত নেতা উদিত রাজ? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মন্ত্রী উদিত রাজ মন্তব্য করেছেন, ''উসাইন বোল্টের এমন সোনা জয়ের সাফল্যের কারণ হলো তিনি গরুর মাংস খান।' তার এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। গরুর মাংস নিয়ে এমন অযাচিত মন্তব্যের কারণে সাধারণ মানুষের তীব্র সমালোচনার মুখেও পড়তে হচ্ছে উদিত রাজকে। তিনি নিজে টুইট বার্তায় লিখেছিলেন, ''জ্যামাইকান উসাইন বোল্ট গরীব ছিলেন। তার কোচ তাকে গরুর মাংস খেতে বলে এবং সে অনুযায়ী চলার কারণে অলিম্পিকে নয়টি সোনা জয় করতে পেরেছেন বোল্ট।'' তার এই টুইটের পরই রি-টুইটে ঝড়ের বেগে আসতে থাকে নানা ধরনের মন্তব্য। বিশেষ করে উদিত রাজের ওপর ক্ষিপ্ত হয়েছেন ভারতে গো-হত্যা বিরোধীরা। একজন মন্তব্য করেন, ''বিজেপির এই এমপি উসাইন বোল্টের নাম নিয়ে মানুষকে গরুর মাংস খেতে উৎসাহিত করছেন।'' দিলিপ জেইন নামে একজন লিখেন, ''এটা একটা অর্থহীন টুইট, আশা করি উদিত রাজ তার পরবর্তী টুইটে এর সংশোধন করবেন।'' ক্ষোভের মুখে সেটা অবশ্য করেছেনও উদিত রাজ। বিতর্ক জোরালো হয়ে ওঠার পর গরুর মাংস ও বোল্ট নিয়ে নিজের টুইটের ব্যাখাও দেন তিনি। উদিত রাজ লেখেন, ''আমি গরুর মাংস খেতে মানুষকে উৎসাহ দেইনি। আমি শুধু বোঝানোর চেষ্টা করেছিলাম, গরীব হয়েও উসাইন বোল্ট কিভাবে এতগুলো সোনা জয় করতে সক্ষম হলো। বোল্টের সাফল্য দেখে যেন আমাদের খেলোয়াড়েরাও উৎসাহী হয় সেটাই আমি চাইছিলাম। বুঝাতে চেয়েছিলাম, পরিকাঠামো ছাড়াও, অর্থ না থাকলেও মনের জোর থাকলে সাফল্য পাওয়া যায়।'' তবে একদল বলছেন, মূলত এবারের অলিম্পিকে সোনা খরায় কেটেছে ভারতের ক্রীড়াবিদদের। আর ভারত গরু জবাই নিয়ে মাতামাতি করছে। এ কারণেই ক্ষোভে এমন উক্তি করেছেন সাংসদ।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money